শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহপরানে ফিলিস্তিনে গণহত্যার ছবি প্রদর্শনী এবং শিশুদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   241 বার পঠিত

শাহপরানে ফিলিস্তিনে গণহত্যার ছবি প্রদর্শনী এবং শিশুদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল

সিলেটের শাহপরানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক বর্বর গণহত্যার ছবি প্রদর্শনী এবং ইসরায়েল সহ তার পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিশুরা। শুক্রবার (১৮ এপ্রিল) সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ডের শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে গাজায় ভয়ংকর ধ্বংসযজ্ঞের লোমহর্ষক ছবি দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সিলেট জেলা ও শাহপরান ইউনিট। মসজিদে আগত সকল বয়সের মুসল্লিবৃন্দ প্রদর্শিত ছবিতে দখলদার ইসরায়েলের নিষ্ঠুরতা দেখে তীব্র নিন্দা এবং ঘৃণা জানান। পরে জুম’আর নামাজ শেষে শিশুদের নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবালের নেতৃত্বে মসজিদ প্রাঙ্গণ থেকে শিশুদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহপরান মাজার গেইটে এসে শেষ হয়। এসময় শিশুরা শ্লোগান দেয় বয়কট বয়কট ইসরাইল বয়কট, ইসরাইলি পণ্য বয়কট বয়কট, ফিলিস্তিনে শিশু হত্যা কেন জাতিসংঘ জবাব চাই, সেভ চিলড্রেন সেভ ফিলিস্তিন, ইত্যাদি।

বিক্ষোভ মিছিলের সময় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল জানায়, ইসরাইল ফিলিস্তিনে নির্বিচারে শিশুদের হত্যা করছে। আমরা এই শিশু হত্যা বন্ধের জন্য প্রতিবাদ করছি। পৃথিবীর সব দেশ যদি একত্রিত হয়ে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করতো তাহলে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে বাধ্য হতো। আমরা জানি ইউনিসেফ শিশুদের সুরক্ষায় কাজ করছে তাদের প্রতি অনুরোধ তারা যাতে ফিলিস্তিনে শিশুদের রক্ষায় দ্রুত এগিয়ে আসে।

এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের কার্যনির্বাহী সদস্য এম নাঈমুল হক চৌধুরী, নাফিউল ইসলাম হায়মন, মাহফুজুর রহমান, তামজিদ আহমদ তানজীম, তাওফিক আহমদ তাহসিন, মো. মাহফুজ ইসলাম, আব্দুল্লাহ আল তাওসিফ, মো. মোবারক আলী, মো. মেহেদী হাসান কাউসার ইসলাম জিহাদ, রাহিম আহমদ, রাহি, শাওন, সাদাব, ফাহিম, জয় প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com