মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শহিদুর গ্রেফতার

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শহিদুর গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে মো. শহিদুর রহমান শহিদ নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদ উজানীগাঁও গ্রামের হাতিম উল্লাহ্’র ছেলে ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, আইনী প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করেছি৷ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপজেলায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Facebook Comments Box

Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com