



অনলাইন ডেস্ক | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় এসডিএম জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা দেওয়া হয়েছে|
এস ডি এম জগিং ক্লাবের উদ্যোগে শুক্রবার (১৯ জুন) মালনীছড়া চা-বাগানের এক মনোরম প্রাকৃতিক পরিবেশ রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা দেওয়া হয়|

সিলেটকে আধুনিক ও পরিকল্পিত করে গড়ে তোলার সূচনা সিলেট মহানগরী ও এর আশেপাশের এলাকাকে পরিকল্পিত, পরিবেশসম্মত এবং টেকসই উন্নয়নের আওতায় আনার লক্ষ্যেই যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ| এই সংস্থার চেয়ারম্যান হিসেবে একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতৃত্বকে পাওয়ায় সিলেটের সর্বস্তরের মানুষের প্রত্যাশা এখন আকাশচু¤^ী| জননেতা থেকে উন্নয়ন রূপকার সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা, সিলেটের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত চাহিদা বুঝতে তাঁকে বিশেষভাবে সাহায্য করবে| তার এই নতুন পথচলা ও ঐতিহাসিক দায়িত্ব পালনে আমরা আনন্দিত ও গর্বিত| নবগঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর সুদক্ষ পরিচালনায় সিলেট পরিণত হোক এক অনন্য ও আধুনিক মডেল শহরে|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুমিনুল হক, রুম্মান আহমেদ, মো আবুল কালাম, পাভেল কোরেশি, মো ফকরুজ্জামান, পাভেল আহমেদ, আশরাফ গাজী, আব্দুল মালিক খলিলুর রহমান মাসুক, মো ওমর আলী, কুতুব আলী, হাবিবুর রহমান জুনেদ, জাকিরুল ইসলাম, জাকের মুনশি, মিজানুর রহমান, এশা তালুকদার, এনাম আহমেদ, আহাদ আহমেদ, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, খায়রুল আহমেদ প্রমুখ|

Posted ৮:২৭ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


