মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খুন ও সন্ত্রাসের বিচারের দাবিতে সিলেটে এনসিপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

খুন ও সন্ত্রাসের বিচারের দাবিতে সিলেটে এনসিপির বিক্ষোভ মিছিল

‎নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক সন্ত্রাসের বিচারের দাবিতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ।

‎মঙ্গলবার (২৩ জুন) কেন্দ্র ঘোষিত অনুযায়ী সিলেট জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং গুম-খুনের বিচার, রাজনৈতিক সহিংসতার অবসান ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
‎বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন  সিলেট জেলার আহবায়ক জুনেদ আহমেদ। মিছিল শেষে পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন মহানগরের আহবায়ক এডভোকেট আব্দুর রহমান আফজাল, জেলা সদস্য সচিব কামরুল হাসান আরিফ, মহানগর সদস্য সচিব কিবরিয়া সারওয়ার, বিমান বন্দর থানা আহবায়ক মুজিব রানা, জেলার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ, জেলার যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাসিম হোসেন, দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক ফয়জুল বারী, গোয়াইঘাট উপজেলার আহবায়ক উবায়েদ, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক আসাদুজ্জামান।

‎মিছিলটি  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করে।

‎সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী মত দমনে গুম, খুন, রাজনৈতিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটেছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

‎বক্তারা আরও বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য অতীতের সব অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
‎বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com