



আমতলী (বরগুনা) প্রতিনিধি | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এন,এস,এস উদ্যোগে আমতলীতে ,চার হাজার শিশুর মাঝে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে ।
শনিবার বেলা ১১ টায় আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে চারা বিতরণ র্কাযক্রমের উদ্ভোধন করা হয় । বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপসহকারী কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর । ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি এর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার প্রমুখ ।

Posted ৬:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


