শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ  রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর শাখার উদ্যোগে  আরসিআরসি মুভমেন্ট ও প্রাথমিক চিকিৎসার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কালিয়াকৈর উপজেলা রেড ক্রিসেন্ট  সোসাইটি আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সভাপতি, জেলা পরিষদের  প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ, এইচ, এম ফখরুল হোসাইন। সভাপতিত্ব  করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ,এম আশরাফ হোসেন। বক্তারা বলেন, দেশে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, সহযোগিতা ও প্রাথমিক  চিকিৎসা সেবায় রেড ক্রিসেন্ট  সোসাইটির সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকবে। অনুষ্ঠান উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান  মোঃ নুরুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব এম, আনোয়ার হোসেন, পৌর বিএনপি আহবায়ক মোঃ মামুদ সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৬:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com