



সুনামগঞ্জ প্রতিনিধি | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ লতিফা কমিউনিটি সেন্টারে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ’র যৌথ সঞ্চালনায় সাধারণ জরুরি সভায় বক্তব্য রাখেন জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির উপদেষ্টা কাজী মাওলানা আ.ন.ম. শারফুল বাশার, সমিতির সহ সভাপতি কাজী মাওলানা সালেহ আহমদ, সহ সভাপতি কাজী মাওলানা মনির উদ্দীন, সহ সভাপতি কাজী মাওলানা মাহমুদুর রহমান আযাদ, যুগ্ম সম্পাদক কাজী মাওলনানা আব্দুল মুকিদ, কাজী মাওলানা রহমত আলী, কাজী মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক কাজী আবু নুর মো. নুরুল আজজ চৌধুরী, কাজী মাওলানা কয়ছর আহমদ, কাজী মাওলানা নজরুল ইসলাম নিজামী সহ প্রমূখ।
জরুরি সাধারণ সভায় জেলার বিভিন্ন উপজেলার নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণ উপস্থিত থেকে সমিতির সাংগঠনিক কার্যক্রম, পেশাগত বিভিন্ন সমস্যা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
নেতৃবৃন্দরা আরও বলেন নিকাহ ও তালাক নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সমিতির বিভিন্ন সাংগঠনিক বিষয়, সদস্যদের পেশাগত স্বার্থ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে সমিতির নেতৃবৃন্দ সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং নিকাহ ও তালাক রেজিস্ট্রারদের ন্যায্য অধিকার ও পেশাগত স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Posted ৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


