মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে ২ ইউপি চেয়ারম্যানসহ ৬ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে ২ ইউপি চেয়ারম্যানসহ ৬ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে গেল ২৪ ঘন্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮), ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), শাল্লা উপজেলার চার নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাত্তার মিয়া (৭৬), একই উপজেলার তিন নম্বর বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)। শাল্লায় গ্রেপ্তারকৃত দুজনেই উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গেল ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও বিশ্বজিত চৌধুরী নান্টুকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১১:০৩ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com