বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

আলোকিত সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

আলোকিত সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিলেট-এর ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেছেন, ‘শিশু-কিশোরদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুশৃঙ্খল করার মূল দায়িত্ব শিক্ষকসমাজের| আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে|’

বুধবার (২০ মে) বেলা ১২টায় সিলেট নগরের শিবগঞ্জস্থ শ্রীশ্রী বুড়া শিববাড়ি প্রাঙ্গণে “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়” শীর্ষক প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের উত্তম শিক্ষক-শিক্ষার্থী এবং ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন|

তিনি বলেন, ‘সনাতনধর্মীয় শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| এই কার্যক্রমকে আরও জোরালো করতে হবে| মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকেরা সমাজের বাতিঘর|’
তিনি আরও বলেন, ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সমাজের লোকজনের মধ্যে ইতিবাচক দৃষ্টিরভঙ্গির প্রসার এবং ভালো কাজে সম্পৃক্ত হতে সকলকে উৎসাহিত করে ও সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখছে|’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিলেট-এর সহকারী প্রকল্প পরিচালক সুপ্রিয় বিশ্বাস|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ˆদৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক সজল ঘোষ ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী|
অনুষ্ঠান পরিচালনা করেন- মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সিলেট বিভাগীয় মাস্টার ট্রেইনার কিশোর কুমার আচার্য্য|

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন সদর সিলেটের শিক্ষক চামেলী রাণী দাস|

Facebook Comments Box

Posted ৭:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com