শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসে ‘ইংরেজি মুভি ডে-২০২৬’ উদযাপন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসে ‘ইংরেজি মুভি ডে-২০২৬’ উদযাপন

ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং উচ্চারণ-বাচনভঙ্গির উন্নয়নকে কেন্দ্র করে আজ স্কলার্সহোম‌ শিবগঞ্জ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ”স্পেশাল মুভি ডে”। অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শিক্ষণীয়, সময়োপযোগী, জ্ঞান, বিনোদন ও নৈতিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করে এক আনন্দঘন পরিবেশ। পরিলক্ষিত হয় নতুন কিছু শেখার অদম্য উৎসাহ ও অনুপ্রেরণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন (আরণ্যক শামছ) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিমসহ শিক্ষকবৃন্দ।
তাঁদের আন্তরিক উপস্থিতি, মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহ অনুষ্ঠানের মর্যাদা ও সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে তোলে।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উষ্ণ ও প্রাণবন্ত অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি, নৈতিক মূল্যবোধ ও ইতিবাচক চিন্তাধারা বিকাশের একটি কার্যকর শিক্ষামাধ্যম।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষামূলক চলচ্চিত্র দেখার মাধ্যমে শিক্ষার্থীদের শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি পায় এবং ইংরেজি উচ্চারণ ও কথোপকথনের দক্ষতাও সমৃদ্ধ হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বয়স ও শ্রেণিভিত্তিক একটি শিক্ষণীয়, অনুপ্রেরণামূলক ও নৈতিকতাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পুরো প্রদর্শনীজুড়ে শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ, আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে। চলচ্চিত্রটির মাধ্যমে তারা সাহসী হওয়া, স্বপ্ন দেখতে শেখা, নতুন কিছু জানার আগ্রহ সৃষ্টি করা, শৃঙ্খলাবোধ, সুন্দর আচরণ এবং ইতিবাচক মানসিকতার মতো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও মনোযোগ সহকারে অনুষ্ঠান উপভোগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দময় ও শিক্ষাবান্ধব।

বৃহস্পতিবারে আয়োজিত অনুষ্ঠানটি, আন্তরিকতা, উচ্ছ্বাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা মিথিলা তালুকদার ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্লে গ্রুপ, কেজি-ওয়ান ও কেজি-টু এর শিক্ষকমণ্ডলী।

উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ভাষাগত দক্ষতা, নৈতিক শিক্ষা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ ও আলোকিত করবে।

Facebook Comments Box

Posted ৮:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com