মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
গাজীপুরের কালিয়াকৈরে বান্দাবাড়ি এলাকায়  জান্নাত আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 
নিহত পরিবারের দাবি স্বামী কর্তৃক জান্নাত আক্তারকে  পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশ স্বামী রাজিব আহমেদকে আটক করেছে। নিহত গৃহবধু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই মইননগর  বিশার চালা এলাকার শুকুর আলীর কন্যা জান্নাত আক্তার।
অভিযোগে  জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্দাবাড়ি এলাকার মোহাম্মদ আলীর পুত্র মোঃ রাজিব আহমেদ  ওরফে জুনায়েদ  ওরফে জুবায়ের  সাথে চার বছর পূর্বে জান্নাত আক্তারের  পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ঘরে তিন বছরের মোঃ জামিল হোসেন(২) নামে এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এদিকে রোববার  সকালে সাড়ে ৮টার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেন। এদিকে খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী মেয়ের জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের লাশ পড়ে আছে।
নিহতের  শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখে গৃহবধূর পরিবারের দাবি স্বামী রাজিব আহম্মেদসহ শ্বশুরবাড়ীর লোকজন জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।  সংবাদ পেয়ে  কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছে জান্নাতকে হত্যা করা হয়েছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।  পুলিশ স্বামী রাজিব আহম্মদ জুনায়েদকে আটক করেছে। এ ঘটনায় নিহতের মা  নবিরন (৪৫) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান  , নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । এ ঘটনায় নিহতের মা  বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি  মামলা করা করেছে।
Facebook Comments Box

Posted ৯:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com