সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিশু বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমান পিডিজির প্রথম মৃত্যুবার্ষিকী ১২ মে

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

শিশু বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমান পিডিজির প্রথম মৃত্যুবার্ষিকী ১২ মে

বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. আজিজুর রহমান পিডিজির প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১২ মে মঙ্গলবার পালিত হবে। এ উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ডা. আজিজুর রহমান চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ব্যক্তি উদ্যোগে ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সিলেট অঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।

তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলের সাতগাঁও আব্দুল ওহাব স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকেও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পরিবারের সদস্যরা দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া।

Facebook Comments Box

Posted ৮:২২ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com