সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য চালক-মালিক ও পুলিশের যৌথভাবে কাজ করতে হবে : শেখ রবিউল আলম

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য চালক-মালিক ও পুলিশের যৌথভাবে কাজ করতে হবে : শেখ রবিউল আলম

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় রেলপথ মন্ত্রনালয় এবং নৌ পরিবহণ মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল- চন্দ্রা ও এলেঙ্গা পর্যন্ত পবিত্র ঈদুল আযহার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা সফল করার জন্য চালক- মালিকের ও পুলিশের নিরলস ভাবে কাজ করতে হবে| যানজটমুক্ত করার জন্য মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে ও ট্রাফিক পুলিশকে মালিক ও চালকদের সহযোগিতা করতে হবে| মহাসড়কের উপর কোনভাবে কাউন্টার সহ কোন পরিবহন দাঁড়িয়ে থাকতে পারবে না|

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেলের যৌথ আয়োজনে সড়ক দূর্ঘটনা রোধে গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন|

রোববার (২৪ মে) বিকেলে কালিয়াকৈরের চন্দ্রা-খাড়াজোড়া এলাকায় সড়ক দূর্ঘটনা রোধে গণসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী মোঃ হাবিবুর রশিদ এমপি|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মোঃ নূরুন করিম ভূঁইয়া|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, মোঃ মজিবুর রহমান এমপি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান| অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার|

Facebook Comments Box

Posted ৭:১২ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com