শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট বেতারে যোগদানকৃত ২ সহকারী পরিচালককে রেডিও ক্লাবের অভিনন্দন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   221 বার পঠিত

সিলেট বেতারে যোগদানকৃত ২ সহকারী পরিচালককে রেডিও ক্লাবের অভিনন্দন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে যোগদানকৃত ২ জন সহকারী পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। সম্প্রতি যোগদানকৃত সহকারী পরিচালকবৃন্দরা হলেন বিসিএস (তথ্য) ৩৩তম ব্যাচের ফাতেমাতুজ জোহরা এবং ৩৮তম ব্যাচের ইফতেখার আলম রাজন।

বুধবার (২৩ অক্টোবর) সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক বিসিএস (তথ্য) ৯ম ব্যাচের ড. মির শাহ আলম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারে সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক বিসিএস (তথ্য) ৩১তম ব্যাচের প্রদীপ চন্দ্র দাস।

যোগদানকৃত সহকারী পরিচালকদের আরো শুভেচ্ছা জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবালসহ সিলেটের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

 

Posted ১০:৪১ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com