শিরোনাম >>
শিরোনাম >>

সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৭ ডিসম্বের

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   277 বার পঠিত

সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৭ ডিসম্বের

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক সদস্য ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি পাড়ারগাঁও চেয়ারম্যান বাড়ি নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মো. সাজ্জাদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় (২য় বার) দোয়া মাহফিলের আয়োজন করেছে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।
রবিবার (১৭ ডিসম্বের) খাশিলা গ্রামে শফিকুল ইসলাম মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার উপস্থিতি কামনা করেছেন।
উল্লেখ্য, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি পাড়ারগাঁও চেয়ারম্যান বাড়ি নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মো. সাজ্জাদুর রহমান বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। শুক্রবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রে নামাজে জানাজা শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে।

Posted ৪:৪৭ পিএম | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com