শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিক নাজাতের মায়ের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   389 বার পঠিত

সাংবাদিক নাজাতের মায়ের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য নাজাত আহমদ পুরকায়স্থের মা নাজমুন্নাহার লাইলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্লাবের পক্ষ থেকে সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সাথে তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নাজমুন্নাহার লাইলি বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদরস্থ ষোলঘর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Posted ১২:০৩ পিএম | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com