শিরোনাম >>
শিরোনাম >>

মহান স্বাধীনতা দিবসে সার্ক লাক্কাতুরা চা বাগান ইউনিটের শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   758 বার পঠিত

মহান স্বাধীনতা দিবসে সার্ক লাক্কাতুরা চা বাগান ইউনিটের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বেতার শ্রোতা সংগঠন “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেট।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ ) সকালে ক্লাবের লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায় এর নেতৃত্বে সিলেট লাক্কাতুরা চা বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, লাক্কাতুরা চা বাগান ইউনিটের সাধারণ সম্পাদক সুনিল দাস ও সদস্য মো: জালাল উদ্দীন, লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী টার্নবুল, শিক্ষার্থী বিজয়, অজয়, বিষ্ণু, স্পর্শ, পল্লব, অর্পন, বকুল, অভি, ঋতিক, আদিত্য, শ্রাবন, দুরন্ত প্রমুখ।

শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Posted ১০:৪৭ পিএম | বুধবার, ২৭ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com