শিরোনাম >>
শিরোনাম >>

উলিপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেক কাটা অনুষ্ঠান

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

উলিপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেক কাটা অনুষ্ঠান

কুড়িগ্রামের উলিপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায়  ব্যাংকের উলিপুর শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ থেকে ৬০ জন গ্রাহকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা কার্যক্রম শেষে ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উলিপুর শাখার ব্যবস্থাপক পলাশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে  মোঃ ময়নুল সিহাব  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসারের সঞ্চালনায়  বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার উলিপুর প্রতিনিধি মোন্নাফ আলী, সাংবাদিক খালেক পারভেজ লালু, ধরণীবাড়ী লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম বরকত উল্লাহ,মো: এ এন ফয়জুর রহমান এজিএম মরিয়ম চক্ষু হসপিটাল উলিপুর, উৎপল রায় কুড়িগ্রাম সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

এ সময় ব্যাংকের সেবাগ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার পাশাপাশি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় গ্রাহকেরা সন্তোষ প্রকাশ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকের ২৭ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়।

Posted ৮:৪৫ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com