শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে ৪ দেশের রাষ্ট্রদূত: পণ্য আমদানির আগ্রহ  

গাজীপুর প্রতিনিধি   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

গাজীপুরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে ৪ দেশের রাষ্ট্রদূত: পণ্য আমদানির আগ্রহ  

গাজীপুরের কালিয়াকৈরে  বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কালিয়াকৈরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনে এসে তাঁরা হস্ত ও কুটিরশিল্প, গার্মেন্টস এবং ওয়েল্ডিং বিভাগসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে চার দেশের রাষ্ট্রদূতগণ উৎপাদিত পণ্যের উচ্চমানের প্রশংসা করেন এবং এসব পণ্য নিজ নিজ দেশে নেওয়ার জন্য চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে এক সাংবাদিকদের সাথে ব্রিফিংএ  মহাপরিচালক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এই কুটিরশিল্পের কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও একাডেমির উৎপাদিত এই পণ্যের চাহিদা ও আগ্রহ ব্যাপকভাবে বাড়ছে। অনুষ্ঠানে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Posted ৮:৩৬ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com