শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   41 বার পঠিত

গাজীপুরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দিনব্যাপী পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নয়টি  ইউনিয়ন ও পৌর এলাকা এবং মহানগরীর কোনাবাড়ি,কাশিমপুর ও বাসন মেট্রো থানার উল্লেখযোগ্য পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন এবং পূজারীদের সাথে কুশল বিনিময়  এবং শারদীয় শুভেচ্ছা জানান।

ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এখানে হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বিএনপি সব সময় এই সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী।” তিনি আরও বলেন, পূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে জন্য দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এবছর কালিয়াকৈর উপজেলা সহ মহানগরীর তিন থানায় সর্বমোট ১৮৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Posted ৬:৫৪ পিএম | বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com