শিরোনাম >>
শিরোনাম >>

লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে (বিএইচআরইউকে) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে হিমল কান্তি তালুকদার সভাপতি ও মো. তোফায়েল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে আব্দুল হামিদ ও মোহাম্মদ সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহবুবে এলাহি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান, দপ্তর সম্পাদক মাহফুজ আহমেদ মেহনাজ এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক মুজাক্কির আহমদ, সদস্য হিসেবে সাহিদুল ইসলাম, মো. মাসুদ পারভেজ মুন্না, আব্দুল্লাহ আল ফুহাদ শাহরান ও মো. মাছুম আহমেদকে মনোনীত করা হয়।

সভায় বক্তারা মানবাধিকার, আইনের শাসন, নারী ও শিশু নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান তারা।

সভাপতির বক্তব্যে হিমল কান্তি তালুকদার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন। বিএনপির যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে দাবি করে তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধ বা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়।

Posted ৯:০৩ পিএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com