শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেওয়ার বাজার এলাকায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

সভায় বক্তব্য রাখেন, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আমিন, আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মামুন, গাজীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মো. নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Posted ৬:০৫ পিএম | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com