শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার আব্দুস শহীদের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   843 বার পঠিত

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার আব্দুস শহীদের মতবিনিময়

বিশ্বনাথের বৃহত্তর দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা দূরীকরণ এবং বিনা সুদে উচ্চ শিক্ষা ঋণ কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আব্দুস শহীদ বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (৯ মার্চ) দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবক তোফায়েল আহমেদের সভাপতিত্বে মাসিক ডাইজেস্টে সম্পাদক যুবায়ের আহমদের পরিচালনায় সাংবাদিকদের মতামত ব্যক্ত করেন, অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রভাষক বাবলু হোসেন বাবুল ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসাদুর রহমান রাহিন।

মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন করেন যুক্তরাজ্য প্রবাসী সুনামধন্য ব্যারিস্টার আব্দুস শহীদ।
তিনি জানান,বৃটেনে থেকে ও বিশ্বনাথের জন্য কাজ করছি।দারিদ্র্যতা দূরীকরণ ও বিনা সুদে উচ্চ শিক্ষার জন্য ঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতিপূর্বে বৃটেনে একটি ট্রাস্ট গঠন করতে যাচ্ছি। দারিদ্র্যতার কারণে যাতে কেউ শিক্ষা দীক্ষা থেকে কেউ বঞ্চিত না হয়।
তরুন প্রজন্মকে শিক্ষামুখী করে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তোলা আমাদের উদ্দেশ্য। এজন্য সকল সাংবাদিক সমাজ সহ সর্ব স্তরের সহযোগিতা কামনা করেন তিনি।

Posted ৪:৩১ পিএম | শনিবার, ০৯ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com