শিরোনাম >>
শিরোনাম >>
শাহজালাল মহাবিদ্যালয়ের নবীনবরণে এমপি কয়ছর আহমেদ

নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়াস্থিত শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে এবং এর সুফল জগন্নাথপুরবাসীও ভোগ করবে। আমি প্রতিশ্রুতি দিয়েছি জগন্নাথপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করব। তবে একা এই কাজ করা সম্ভব নয়; সবার সহযোগিতা পেলে আমি অবশ্যই সফল হব। আগামী ১০ বছরের মধ্যে জগন্নাথপুরকে আমরা দেশের সর্বোচ্চ জায়গায় দেখতে চাই।”

শিক্ষা খাতের অগ্রগতি ও কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের সরকার শিক্ষাবান্ধব। বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ বাজেট শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। শাহজালাল মহাবিদ্যালয় সরকারীকরণ, সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ এবং ডিগ্রি স্তরে উন্নীত করার জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা ও অনুদান থাকবে।” শাহজালাল মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় যুক্তরাজ্য প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Posted ৪:৪৯ পিএম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com