শিরোনাম >>
শিরোনাম >>

সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপরান ইউনিটের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   1161 বার পঠিত

সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপরান ইউনিটের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ক্লাবের শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমানের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অত্মোৎসর্গকারী বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবীব ইকবাল, মাহফুজুর রহমান সহ অন্যান্য। পুষ্পমাল্য অর্পণের পর বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Posted ৭:০০ পিএম | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com