শিরোনাম >>
শিরোনাম >>
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাদাত মান্নান অভির গণসংযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   1186 বার পঠিত

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাদাত মান্নান অভির গণসংযোগ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপির ছেলে অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়াবাজার, ভাটিপাড়া পয়েন্ট ও গণিগঞ্জ বাজারে গণসংযোগ করেন তিনি।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, এম এ মান্নান এমপির সাবেক রাজনৈতিক সচিব ইকবাল হোসেন, ব্যক্তিগত সহকারী জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, নিহার রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নুর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন বাবী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেন্টু দাস, আব্দুল খালেক পারভেজ, আব্দুল আওয়াল, শওকত মিয়া, যুবলীগ নেতা নাজিম উদ্দিন প্রমুখ।

এর আগে, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হাবির রহমান হাবিবের বাড়িতে মতবিনিময় সভা করেন তিনি।

 

 

Posted ৭:২৬ পিএম | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com