শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে

সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজা ৫১ পীঠের অন্যতম মহাপীঠ সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো আগামী ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী। এদিন আমন্ত্রণ ও অধিবাস ও মহাষষ্ঠীর পূজো অনুষ্ঠিত হবে। পরদিন ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী। এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি ও রাত ৯টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী। এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি ও রাত ৯টায় মাতৃসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরিবেশনায় সিলেটের সনাতনী সাংস্কৃতিক দল ‘ঐতরেয়’ সিলেট।

সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় মাতৃসংগীত পরিবেশন করবে সিলেটের স্বনামধন্য সনাতনী সাংস্কৃতিক সংগঠন ‘গুরুচন্ডালী ব্যান্ড’, সিলেট।

২০ অক্টোবর মঙ্গলবার মহানবমীতে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘মহিষাসুর বধ’ রাত ৯টায় শুরু হবে। পরিবেশনায় নাট্যশিল্পী নান্টু দাস।
২১ অক্টোবর বুধবার শুভ বিজয়া দশমী। এবার দেবীর আগমন ঘটবে ঘোটকে ও গমন হবে নৌকায়।

এদিকে, আগামী ২৫ অক্টোবর রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ৮ নভেম্বর রবিবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। শারদোৎসব ও কুমারী পূজার আয়োজন সুন্দর ও সফলে সর্বস্তরের নাগরিককে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য ও যথাসময়ে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Posted ৫:১৮ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com