শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট ডাইরেক্টের ব্যতিক্রমী আয়োজন ১০ টাকায় ঈদের কাপড় বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   959 বার পঠিত

সিলেট ডাইরেক্টের ব্যতিক্রমী আয়োজন ১০ টাকায় ঈদের কাপড় বিতরণ

মাহে রমজান শেষে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে সিলেটের বিশ্বনাথে গরিব অসহায় ও দরিদ্র মানুষের জন্য ব্যতিক্রমধর্মী আয়োজন করেন ফেইসবুক পেইজ সিলেট ডাইরেক্ট-এর পরিচালক দৈনিক গণমুক্তির বিশ্বনাথ উপজেলা সংবাদ দাতা তৌফিকুর রহমান হাবিব। মাত্র ১০ টাকায় ঈদের কাপড় শাড়ী লুঙ্গি ও জামা বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামের প্রিন্সিপাল উইমেন্স কলেজ মাঠে কাপড় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। প্রায় শতাধিক মানুষের মধ্যে এই কাপড় বিতরণ করা হয়।

Posted ৭:১১ পিএম | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com