



সুনামগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে শান্তিগঞ্জ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কমরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী। সাধারণ সম্পাদক করা হয়েছে তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদারকে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ২টায় শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে অনুষ্ঠানের সভাপতি আশীষ কুমার চক্রবর্তী এই কমিটি ঘোষণা করেন।
কমিটিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নেতৃত্বের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষকদের ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি (পুরুষ) হিসেবে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এবং সিনিয়র সহসভাপতি (মহিলা) হিসেবে দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালা রায়। এ ছাড়া সিনিয়র সহসভাপতি (পুরুষ) পদে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহ আহমদ এবং সিনিয়র সহসভাপতি (মহিলা) পদে হাছকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজবিন আক্তার দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে হাসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজাবুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা) হিসেবে কসবা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা রাণী দাশ তালুকদার রয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন আহমদ।
এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক পদে কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি তালুকদার ও আলমপুর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা আক্তার রয়েছেন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন ধনপুর-সর্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল হক। দপ্তর সম্পাদক পদে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী এবং অর্থ সম্পাদক পদে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ তালুকদার দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সহ-অর্থ সম্পাদক পদে, উকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা রানী পাল, মহিলা সম্পাদক পদে ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রোখসানা বেগম, সহ-মহিলা সম্পাদক পদে গাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা বেগম, সাহিত্য সম্পাদক মৌগাঁও বাঘেরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীতি রানী সাথী, কো-অপ্ট সদস্য পদে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব রায়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসুন কান্তি দাশ সহ মোট ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে শান্তিগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শিক্ষকদের যৌক্তিক দাবি-দাওয়া তুলে ধরা, পেশাগত সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সমিতি কার্যকর অবদান রাখবে।

Posted ৬:৩৬ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


