শিরোনাম >>
শিরোনাম >>

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তালুকদার ফাউন্ডেশন সিলেটের মানবিক উদ্যোগ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তালুকদার ফাউন্ডেশন সিলেটের মানবিক উদ্যোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তালুকদার ফাউন্ডেশন সিলেটের খাদ্যসামগ্রী বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তালুকদার ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ আবাসিক এলাকার ১ নম্বর রোডে অবস্থিত তালুকদার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. রফিকুল ইসলাম এ আয়োজনে ফাউন্ডেশনের সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

মানবিকতা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Posted ৭:১৬ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com