মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুর -১ আসনে ৯৮ টি ঝুঁকিপূর্ণ ও  অধিক জুঁকিপূর্ণ ২৩ কেন্দ্র, নিরাপত্তা ব্যবস্থার জোরদার  

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   54 বার পঠিত

গাজীপুর -১ আসনে ৯৮ টি ঝুঁকিপূর্ণ ও  অধিক জুঁকিপূর্ণ ২৩ কেন্দ্র, নিরাপত্তা ব্যবস্থার জোরদার  

গাজীপুর -১ আসনে কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর মহানগরীর (৩টি থানা) ১ থেকে ১৮ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত। মোট ভোট কেন্দ্র সংখ্যা ২৩৭ ও মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ২০ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৯৮ টি ও অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ২৩ টি। কালিয়াকৈর উপজেলায় মোট ভোট কেন্দ্র-১২৮ টি, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র- ১৩ টি ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র-৫১ টি। গাজীপুর মহানগরীর তিনটি থানায় মোট ভোট কেন্দ্র-১০৯ টি, অধিক ঝুঁকিপূর্ণ ১০ টি ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র -৪৭ টি।

গাজীপুর ১ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র  মো. মুজিবুর রহমান (বিএনপি), মো. শাহ আলম বকশি (জামায়াত), রুহুল আমিন  (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস, এম শফিকুল ইসলাম (জাতীয় পার্টি), আতিকুল ইসলাম  (গণফ্রন্ট), চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী (বাংলাদেশ লেবার পার্টি), তসলিমা আক্তার (সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী) ও মো. ইমারত হোসেন (স্বতন্ত্র)।

গাজীপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, গাজীপুর -১ আসনের নির্বাচনী এলাকা : কালিয়াকৈর উপজেলা সর্বত্র ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর, বাসন থানা (১৮ টি ওয়ার্ড)। ভোট কেন্দ্রের সংখ্যা :২৩৭ টি ও ভোট কক্ষের সংখ্যা :১ হাজার ৩৫৪ টি। পুরুষ ভোটার সংখ্যা : ৩ লক্ষ, ৬০ হাজার, ২৩৫ জন, মহিলা ভোটার সংখ্যা:৩ লক্ষ, ৬০ হাজার, ৬৯০ জন, হিজড়া ভোটার সংখ্যা :১২ জন, সর্বমোট ভোটার সংখ্যা  : ৭ লক্ষ, ২০ হাজার, ৯৩৭ জন। তন্মধ্যে কালিয়াকৈর উপজেলায়  ভোট কেন্দ্রের  সংখ্যা :১২৮ , ভোট কক্ষের সংখ্যা : ৭১৯, পুরুষ ভোটার সংখ্যা : ১ লক্ষ ৮৭ হাজার ১৫৮ জন এবং মহিলা ভোটার সংখ্যা:১ লক্ষ  ৮৮ হাজার ৪৫৯ জন, হিজড়া ভোটার : ১ জন সহ সর্ব মোট ভোটার : ৩ লক্ষ, ৭৫ হাজার,৬১৮ জন। গাজীপুর মহানগরীর  কোনাবাড়ী, কাশিমপুর ও  বাসন থানায় ভোট কেন্দ্রের সংখ্যা : ১০৯, ভোট কক্ষের সংখ্যা :৬৩৫, পুরুষ ভোটার সংখ্যা : ১ লক্ষ ৭৩ হাজার ৭৭ জন, মহিলা ভোটার সংখ্যা : ১ লক্ষ ৭২ হাজার ২৩১, হিজড়া ভোটার : ১১ সহ সর্বমোট ভোটার  : ৩ লক্ষ ৪৫ হাজার ৩১৯ জন।

কালিয়াকৈর  উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে  বাংলাদেশ সেনাবাহিনী,র‍্যাব, বিজিবি , পুলিশ আনসার বাহিনী। গাজীপুর -১  আসনে স্টাইকিং ফোর্স হিসেবে  গাজীপুর মহানগরীর তিনটি থানায় ৪ জন ও কালিয়াকৈর উপজেলায়   ৪ জন  সহ মোট  ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

Posted ৭:২০ অপরাহ্ণ | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com