শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে কারা নির্যাতিত দেলোয়ারকে দেখতে চায় তৃণমূল

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শুক্রবার, ০৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   678 বার পঠিত

গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে কারা নির্যাতিত দেলোয়ারকে দেখতে চায় তৃণমূল

ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় কারানির্যাতিত সিলেটের গোয়াইনঘাটের রাজনৈতিক অঙ্গনে নির্ভীক সৎ ও নিষ্ঠাবান সবার পরিচিত এক নাম দেলোয়ার হোসেন। সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করে আসা ত্যাগি ও কারা নির্যাতিত এই এক নিষ্ঠ কর্মীকে গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে চান উপজেলার সর্বস্তরের তৃণমূল নেতা কর্মীরা।

উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতা কর্মীরা বলছেন,গোয়াইনঘাট উপজেলার যুবদল এখন একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। আর এই শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়তে হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একজন সৎ নির্ভীক ও নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ নেতৃত্ব ছাড়া মাঠে সংগঠন কে সুসংগঠিত করে টিকে রাখা কঠিন।এদিক থেকে বিবেচনা করলে দেলোয়ার হোসেনের মত কারা নির্যাতিত সৎ নির্ভীক ও গ্রহণ যোগ্য নেতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন তাঁরা।

ইউনিয়ন যুবদলের একাধিক নেতা জানান,দেলোয়ার হোসেন ছাত্রদল থেকে শুরু করে যুবদলের প্রতিটি স্তরে কাজ করছেন। দলের প্রতি তার ত্যাগ ও আর মাঠ পর্যায়ে অভিজ্ঞতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের একজন সাংগঠনিক ব্যাক্তি হিসেবে তাকে সাধারন সম্পাদক হিসেবে উপযুক্ত তিনি।

বিএনপির অঙ্গ সংঘটনের স্থানীয় নেতা কর্মীরা মনে করছেন,বিগত সাল গুলোতে গোয়াইনঘাট উপজেলার যুবদল কার্যকর নেতৃত্ব না থাকায় সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে পড়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক নিপীড়ন মামলা হামলা ও কারা নির্যাতিত হয়েও দলের পতাকা ধরে থাকার অন্যতম একজন দেলোয়ার হোসেন। উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হলে নতুন করে গোয়াইনঘাট উপজেলা যুবদল সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠতে পারে বলে মনে করছেন যুবদলের সক্রিয় ও নিবেদিত নেতা কর্মীরা। তৃনমুল যুবদলের নেতারা মনে করছেন, রাজনৈতিক অঙ্গনে দেলোয়ার হোসেন সৎ নির্ভীক ও নিষ্ঠার সাথে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে থেকেছেন। এমনকি এই আন্দোলন সংগ্রামের কারনে জেল জুলমের শিকার হয়ে কারা নির্যাতিত হয়েছেন। তিনি সবার কথা শোনেন,সবার সঙ্গে যোগাযোগ রাখেন। গোয়াইনঘাট উপজেলা যুবদলের নেতৃত্ব সুসংগঠিত রাখতে তৃনমুলের আস্তা এমন নেতৃত্বের মানুষের খুব বেশি প্রয়োজন।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com