শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামায়াতে যোগ দিলেন কওমির আরো এক শীর্ষ আলেম

অনলাইন ডেস্ক   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   295 বার পঠিত

জামায়াতে যোগ দিলেন কওমির আরো এক শীর্ষ আলেম

রাজধানীর একটি কওমি মাদরাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস ও শীর্ষ আলেম মুফতি আব্দুর রহমান রাহমানী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সংগঠনের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

এ সময় মুফতি আব্দুর রহমান রাহমানীকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন এবং মুফতি নুরুজ্জামান নোমানীসহ অন্য নেতৃবৃন্দ।

মুফতি আব্দুর রহমান রাহমানী বলেন, ‘আমি ইতিপূর্বে কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম না। তবে দ্বীন কায়েমের জন্য এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে আদর্শিক আন্দোলনের সুযোগ আছে। কওমি মাদরাসা অঙ্গনের সংগঠনগুলো অনেকটা ভুঁইফোড় এবং বিষয়ভিত্তিক আন্দোলনের ওপর নির্ভরশীল, তাদের মধ্যে সাংগঠনিক ভিত্তি ও পারস্পরিক সহমর্মিতার অভাব রয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী একটি কাজের সমুদ্র, যেখানে হাদিসের ভাষ্য অনুযায়ী একে অপরের ব্যথায় ব্যথিত হওয়ার পরিবেশ বিদ্যমান।

তিনি আরো বলেন, ‘বর্তমানে ঢাকা শহরের ৩০টিরও বেশি কওমি মাদরাসার প্রিন্সিপাল ও শিক্ষা সচিব তার সরাসরি ছাত্র।’ ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তে কেউ কষ্ট পাবেন না। আমি আল্লাহর সন্তুষ্টি ও দ্বীন কায়েমের লক্ষ্যেই এই সংগঠনে যোগ দিয়েছি। আপনারাও চাইলে ইসলামের খেদমতে এখানে সম্পৃক্ত হতে পারেন।

Facebook Comments Box

Posted ৭:১১ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!
(507 বার পঠিত)
BetnJet Marchés de Paris sur le Cricket
(91 বার পঠিত)
Winbeast Apple Pay for iPhone Players
(44 বার পঠিত)
Casoola GamStop Integration (UK Players)
(43 বার পঠিত)
Užitečné zdroje
(41 বার পঠিত)
ShelbySpin European vs American Roulette
(39 বার পঠিত)
Crazy Tower SEPA Bank Transfer Setup
(34 বার পঠিত)
Stratégie Stake Caribbean Stud Poker
(34 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com