



গাজীপুর প্রতিনিধি | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | 90 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বাইপাসের আন্ডারপাস এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে| প্রতিদিন হাজারো যাত্রী সাধারণ ও চালকদের ঘন্টার পর ঘন্টা ভোগান্তির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে |
উপজেলার কালিয়াকৈর বাইপাসে সরু রাস্তায় অটোরিকশা, বাস, ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের চাপে সকাল-বিকেল তীব্র যানজট লেগেই থাকে| অপরদিকে আন্ডারপাসের রাস্তা সরু হওয়ার কারণে বিকল্প রাস্তা না থাকায় এবং বেপরোয়া অটোরিকশা চলাচলই যানজটের কারণ| এরই মধ্যে ট্রাক-বাস ও কভার্ডভ্যান-লড়ি আন্ডারপাসের রাস্তায় পারাপারে যানজট তীব্র আকার ধারণ করে| এ যানজট মুক্ত হতে ২/৩ ঘন্টা সময় লাগে|
কালিয়াকৈর শিল্প কারখানা ও ব্যবসায়ী দিক দিয়ে ব্যস্ততম এলাকা হওয়ায় চন্দ্রা, সফিপুর মৌচাক থেকে প্রতিদিন হাজারো শ্রমিক, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস এই পথ ব্যবহার করে ধামরাই হয়ে ঢাকার দিকে যাতায়াত করে| এখানে কোন সিগন্যাল বা ট্রাফিক পুলিশ না থাকায় যানজট সব সময় লেগেই থাকে| ফলে অফিসগামী, যাত্রী সাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থী বিশেষ করে রোগী এবং অ্যা¤^ুলেন্স পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ছে|
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর বাইপাস সংলগ্ন আন্ডারপাসের নিচ দিয়ে দুই দিক থেকেই যানবাহন ঢুকছে| সরু পথ হওয়ায় অটোরিকশা, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস একসঙ্গে চলতে পারছে না| প্রায়ই মুখোমুখি হয়ে যানবাহন আটকে যাচ্ছে|
অটোরিকশা চালক মো. সেলিম বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত এখানে এক পাও নড়া যায় না| ১০ মিনিটের রাস্তা পার হতে ৪০ মিনিট লাগে| ট্রাক আটকে গেলে আমরাও আটকে যাই| যাত্রীরা ভাড়া দিতে চায় না, ঝগড়া হয়|
গাজীপুরগামী যাত্রী আফসানা আক্তার বলেন, আমার বাচ্চা প্রতিদিন স্কুলে দেরি হয়ে যায়| অ্যা¤^ুলেন্স আটকে থাকলে রোগীর কী হবে| এখানে একটা ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশ খুব জরুরি হয়ে পড়েছে|
স্থানীয় সচেতনমহল, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা অবিল¤ে^ কালিয়াকৈরে বাইপাস এলাকায় আন্ডারপাস রাস্তা প্রশস্তকরণ, ট্রাফিক সিগন্যাল স্থাপন, অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক পুলিশ মোতায়েনের জোর দাবি জানিয়েছেন| উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, কালিয়াকৈর বাইপাস এলাকায় আন্ডার পাস সরু হওয়ায় অব্যাহতভাবে অসহনীয় যানজটের কারণে যাত্রী – সাধারণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন|
দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে|

Posted ৫:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


