শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাহরোলে জেন্ডারভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত 

দিনাজপুর প্রতিনিধি   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত

কাহরোলে জেন্ডারভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত 

গণসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ক কার্যক্রম সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রকল্পের অর্থায়নে স্থানীয় সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে কাহারোল নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও ডেমোক্রেসিওয়াচ এর সহযোগিতায় কাহারোল উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ  নাজমা শিরিনের সভাপতিত্বে ডেমোক্রেসিওয়াজের জেলা প্রকল্প সমন্বয়কারী সৈয়দ শহিদুর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আনিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা তথ্য আপা নুরজাহান বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন এনজিও সমন্বয়কারী মনতাজুল ইসলাম, নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ন আহবায়ক কিশোর কুমার অধিকারী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শামীমা বেগম, গণমাধ্যম কর্মী আব্দুল জলিল শাহ,সুকুমার রায়, ডেমোক্রেসিওয়াচের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মোফাকারুল ইসলাম,উপজেলা নাগরিক প্লাটফর্মের নির্বাহী সদস্য আব্দুল মান্নান।

জেন্ডারভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ করেন ডেমোক্রেসিওয়াচের ক্যাপাসিটি বিল্ডিং আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম। সভায় প্রকল্পের চলমান কার্যক্রম, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের জন্য আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং এসব বিষয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত ও পরামর্শ প্রদান করেন।

পরামর্শ সভায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরিতে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যম ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

Facebook Comments Box

Posted ৭:৪২ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com