



অনলাইন ডেস্ক | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত

সিলেটের দক্ষিণ সুরমার তেতলি উত্তরপাড়ার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, যুক্তরাজ্য লালন শাহ ফাউন্ডেশন ইউকে ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফাউন্ডার, যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইন এর উদ্যোগে প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) দুপুর ২ টায় ডা. এইচ এম বাবুল হোসাইন এর পুত্রদ্বয় লন্ডনস্থ কিং কলেজ হসপিটালে কার্ডিওলজি ডিপাটমেন্টে কর্মরত ডাঃ রাশেদ হোসাইন ও লন্ডনের এইচএসবিসি ব্যাংকের ফাইন্যানস ডিপাটমেন্টে কর্মরত রাহেদ হোসাইন এবং ব্রিটিশ পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ ইন্সপেক্টর পদে কর্মরত তানজিমা হোসাইন পিংকি’র গৌরবোজ্জ্বল কৃতিত্বের জন্য মঙ্গল কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাছুম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩ নম্বর তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান অলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার লিটন আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আমির হোসেন, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য্য।
সহকারী শিক্ষক জুবায়ের আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলাল আহমদ, শানুর আহমদ, আব্দুল মুকিত, নাঈম রহমান শাহনুর, বেলাল আহমদ, মোঃ শুয়াইব আহমদ, কামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও ডা. এইচ এম বাবুল হোসাইন সর্বদা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি এলাকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন। বক্তারা আরো বলেন, ডা. এইচ এম বাবুল হোসাইন বাঙালি সংস্কৃতিকে লালনের পাশাপাশি সন্তানদেরও বাঙালি সংস্কৃতিতে গড়ে তুলেছেন। তাঁর এই সেবামূলক কর্মকান্ডে ভবিষ্যতেও গরীব ও অসহায় মানুষ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে ডা. এইচ এম বাবুল হোসাইন ও তাঁর সন্তানদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Posted ৭:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


