



অনলাইন ডেস্ক | শনিবার, ০৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | 423 বার পঠিত

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জনতা মহাবিদ্যালয় মইনপুর কলেজের ৫ আগস্টের পর ফ্যাসিবাদ সরকারের দোসর কমিটি বাতিল করে গত ২৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক ৭৯১৬ স্মারক মূলে মো. আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত পত্রে বর্তমান সভাপতি মহিতুল বারীর মনোনয়ন পরিবর্তন করে ডা. মোহাম্মদ সাহেদুল হাসনকে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মো. ইউসুফ মিয়ার নাম পরিবর্তন করে মো. হাফিজুর রহমানকে এডহক কমিটিতে মনোনয়ন দেয়া হয়।
কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ৭ দিনের মধ্যেই গত ৩ জুলাই ৮০৬৫ স্মারক মূলে ২৬ জুনের এডহক কমিটি বাতিল করে পুণরায় ফ্যাসিস্টের দোসর মহিতুল বারীকে সভাপতি ও মো. ইউসুফ মিয়াকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে। পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। বিজ্ঞজনের প্রশ্ন আগস্ট বিপ্লবের চেতনাকে বিলুপ্ত করতে একটি মহল তৎপর রয়েছে।


Posted ১১:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


