শিরোনাম >>
শিরোনাম >>

নয়হালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   603 বার পঠিত

নয়হালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জ উপজেলার সদর উনিয়নের ১৩নং নয়হালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নয়হালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি মহসিন কবির তালুকদারের সভাপতিত্বে সহসভাপতি লিয়াকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন দাতা সদস্য আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগ তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক জহিরুল হক তালুকদার, ইউপি সদস্য জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন।

 

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন, সৈকত আলী, মোস্তাক আহমেদ, মূছা মিয়া, আবু আলা রণি, আবু সাঈদ হিল্লোল, ওয়াহিদ, শিক্ষিকা আমেনা বেগম, মমতা বেগম, রহিমা খাতুন, মিনারা বেগম, মমতা রাণী দাঁস প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়া চৌধুরী। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

Posted ১০:৪৩ পিএম | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com