



জবি প্রতিনিধি | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 329 বার পঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) শাখা সভাপতি আব্দুল ওয়াহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুদ্ধ বিরতি চলা অবস্থায় গাজায় ইসরায়েলের ন্যাক্কারজনক হামলা ইতিহাসের সকল নির্মমতাকে হার মানিয়েছে। জাতিসংঘ এক্ষেত্রে তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি আরো বলেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের মুলা ঝুলিয়ে সংকটকে দীর্ঘায়িত করা হচ্ছে।অনতিবিলম্বে অখণ্ড ফিলিস্তিনকে ফিরিয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর সহ-দফতর সম্পাদক এডভোকেট বরকত উল্লাহ লতিফ
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

Posted ৭:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


