মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বনির্ভর বাংলাদেশ গড়তে অপরাজনীতির অবসান ঘটাতে হবে : কাইয়ুম চৌধুরী

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

স্বনির্ভর বাংলাদেশ গড়তে অপরাজনীতির অবসান ঘটাতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণ আজ চায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন- যেখানে তারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বালাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অন্তর্ভুক্ত ছয় ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা জানি এ সংগ্রাম সহজ নয়। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন প্রতিকূলতার সামনে সাহসী হতে। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের দায়িত্ব তাঁকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো। দলের সিদ্ধান্তের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে লড়াই করছি, তা ক্ষমতার জন্য নয়- এটি জনগণের মুক্তির লড়াই। এ সংগ্রাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম। ইনশাআল্লাহ, আগামী জাতীয় নির্বাচনে জনগণের বিজয় হবেই, গণতন্ত্র ফিরবেই, বাংলাদেশ তার সঠিক পথে ফিরে যাবে।”

তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে জীবন বাজি রেখে বিএনপি কাজ করে যাবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে যেসব অন্তরায় রয়েছে, সেগুলো দূর করতে হবে। ভালো রাজনীতির মাধ্যমে অপরাজনীতির অবসান ঘটাতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে প্রকৃত অর্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে রক্ষাকবচ প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য আজ সময়ের দাবি। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।”

সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন ও সহ প্রচার সম্পাদক শাহীন আলম জয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিরুল ইসলাম রুবেল, মামুনুর রশিদ সুহেল ও তজমুল হোসেন জনি, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল। ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন- পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল বারী ও যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী রফিক মিয়া ও সদস্য সচিব আফজল হোসেন মেম্বার, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী ও সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মুকিত শরিফ, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ চুনু মিয়া, পূর্ব গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সিদ্দিকী। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির স্থানীয় সরকার সম্পাদক আফতাবুজ্জামান মেম্বার, বালাগঞ্জ সদরের সহসভাপতি নেছার আলী, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মখদ্দস, পশ্চিম পৈলনপুরের যুগ্ম সম্পাদক সেলিম রেজা, পশ্চিম গৌরিপুরের সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনসুর আলী ও আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক উছমান আলী এবং বিএনপি নেতা মোঃ হারুন মিয়া।

Facebook Comments Box

Posted ১০:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com