বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মরহুম গাজী মো: মতিয়ার রহমানের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

মরহুম গাজী মো: মতিয়ার রহমানের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা

আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও খলিফা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মরহুম গাজী মো: মতিয়ার রহমানের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় আমতলী ডাকবাংলো হলরুমে আমতলী প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।

আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য সাফায়েত আল মামুন।

শোকসভায় মরহুম গাজী মো: মতিয়ার রহমানের কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, বিএনপি নেতা মকবুল আহমেদ খান, জালাল আহম্মেদ খান, তরিকুল ইসলাম টারজান, মাঈন উদ্দিন মামুন, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাবুদ্দিন পাননা, মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, এমএ সাঈদ খোকন, এসএম নাসির মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সদস্য খালেদ মোশাররফ সোহেল, যুগ্ম সম্পাদক মহসীন মাতুব্বর ও আবদুর রহমান সালেহ প্রমুখ।

বক্তারা বলেন, গাজী মো. মতিয়ার রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, সমাজসেবী ও সাংবাদিকবান্ধব ব্যক্তি। মানুষের কল্যাণে তার বিভিন্ন কর্মকাণ্ড এবং সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাকে সবার কাছে স্মরণীয় করে রাখবে। তার মৃত্যুতে আমতলীর সামাজিক ও সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, দেওয়ান কবির, বিএনপি নেতা মাহবুব আলম শিকদার, আমতলী মহিলা কলেজের প্রভাষক কামরুজ্জামান শানু, প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম, গাজী আবদুল কাইয়ুম, আল মামুন এবং মরহুমের ছেলে সাকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা মরহুম গাজী মো. মতিয়ার রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমতলী প্রেসক্লাবের সদস্য সাফায়েত আল মামুন। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

Posted ৭:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com