বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকাল

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   176 বার পঠিত

সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকাল

ফাইল ছবি

সিলেট জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক শ্যামল সিলেট-এর বার্তা সম্পদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) আর নেই।আজ সোমবার (২২ সেপ্টেম্বর)  দুপুর সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি চার ছেলে, দুই মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন। আজ সোমবার রাত ১০টার সময় নগরীর মাছিমপুর জামে মসজিদে মরহুমের  জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

এদিকে, সাংবাদিক আবুল মোহাম্মদ-এর মরদেহ শ্রদ্ধাঞ্জলী নিবেদনের জন্য বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব সংলগ্ন সমবায় ব্যাংকের সামনে নেওয়া হয়। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ বিদায় জানান। এসময় অনেকে আবেগআপ্লুত হয়ে পড়েন এবং তার স্মৃতিচারণ করে বক্তব্য দেন। পরে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল দৈনিক শ্যামল সিলেট-এর পুরনো কার্যালয়ে। সেখানেও সহকর্মীরা শেষ বিদায় জানান।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সাংবাদিক আবুল মোহাম্মদ-এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এ শোক বার্তায় তারা বলেন, সাংবাদিক আবুল মোহাম্মদ সিলেটের সাংবাদিকতার এক উজ্বল নক্ষত্র ছিলেন। তার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়। বিশেষ করে সিলেট জেলা প্রেসক্লাব এক নিবেদিত সদস্যকে হারিয়েছে। প্রেসক্লাবে তার শূণ্যতা কোনো কিছুতেই পূরণীয় নয়।

শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com