বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনগ্রসর শ্রমিক জনগোষ্ঠীকে নিয়ে তালুকদার ফাউন্ডেশন সিলেটের উঠান বৈঠক

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   210 বার পঠিত

অনগ্রসর শ্রমিক জনগোষ্ঠীকে নিয়ে তালুকদার ফাউন্ডেশন সিলেটের উঠান বৈঠক

তালুকদার ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে সার্বিক সহযোগিতার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ৩৪নং ওয়ার্ড খাদিমপাড়া ২নং রোডের শ্রমিকদের নিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, তালুকদার ফাউন্ডেশন সিলেটর চেয়ারম্যান ও সিসিক ৩৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL), ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশীদ চৌধুরী, শ্রমিক কলোনীর পঞ্চায়েত সভাপতি, মহিলা নেত্রী ও শ্রমিকবৃন্দ।

তালুকদার ফাউন্ডেশন সিলেটের মাধ্যমে অত্র এলাকার অনগ্রসর শ্রমিক জনগোষ্ঠীকে কীভাবে তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা যায় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com