মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পনিটুলায় সড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   148 বার পঠিত

পনিটুলায় সড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের পল্লবী আবাসিক এলাকা পনিটুলার প্রধান সড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ জুম’আ পনিটুলা জামে মসজিদসংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০১৭ সালে পল্লবী আবাসিক এলাকা পনিটুলার প্রধান সড়ক প্রশস্তকরণ ও সড়ক পুনর্নির্মাণ কাজ শুরু হয়। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কথামতো এলাকার দায়িত্বশীল দানশীল ব্যক্তিরা সড়ক প্রশস্তকরণ ও সড়ক পুনর্নির্মাণ কাজে সার্বিক সহায়তা করেন জায়গা ছেড়ে দিয়ে।’

তারা বলেন, ‘সড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ শুরুর পর গত বছরের ২৪ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সকল কাজ বন্ধ হয়ে যায়। কাজ বন্ধ হওয়ার কারণে এলাকার প্রধান সড়ক দিয়ে সকল নাগরিক দিনরাত চলাফেরা করতে গিয়ে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।’
বক্তারা আরও বলেন, ‘সড়কে অনেক বড় বড় গর্ত ও ভাঙাচোরা থাকায় সড়ক দিয়ে হেঁটে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন সড়কে অনেক দুর্ঘটনাও ঘটছে। এলাকার সচেতন নাগরিকবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি চিঠিও দেন দ্রæত কাজ শুরু করার দাবি জানিয়ে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ পর্যন্ত পনিটুলার প্রধান সড়ক প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ শুরু করেনি।’
বক্তারা সড়কের কাজ দ্রæত শুরু না করলে ন্যায়সঙ্গতভাবে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পনিটুলা জামে মসজিদের মোতয়াল্লী তাজুল ইসলাম, সেক্রেটারি নাজমুল হক চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক এহতেশামুল হক কামিল, উপদেষ্টা লুৎফুর রহমান, সদস্য আবু খালেদ রাজা, মাও: ওলিউর রহমান, আব্দুস সামাদ।

আরও বক্তব্য রাখেন- আবু নোমান মো. আব্দুল্লাহ মাসুম, সাংবাদিক সজল ঘোষ, আব্দুস সোবহান, সাহজাহান হোসেন চৌধুরী  সাজু, আদনান, ময়নুল হোসেন, মিজান চৌধুরী, মাসুম রাজা, ফরহাদ চৌধুরী, মারজান চৌধুরী, শাহজাজন হোসেন, তানভির আহমদ তামিম, শাহরিয়ার চৌধুরী, ওবায়দুল হক, কবির হোসেন, নাজরান ইকবাল টিটু, মশিউর রহমান, রহমত আলী, ফারুক আহমদ, আজাদ খান সকু, সোহাগ আহমদ, ইয়াহিয়া দুল মনোয়ার, কবির আহমদ, মুসা প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com