মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রমজানের শুরু থেকে উপহার সামগ্রী বিতরণ করবে আনোয়ার ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

রমজানের শুরু থেকে উপহার সামগ্রী বিতরণ করবে আনোয়ার ফাউন্ডেশন

আর মাত্র কয়েক দিন পর আসছে পবিত্র মাহে রমজান। প্রতি বছরের ন্যায় এবারো রমজানের শুরু থেকে অসহায় ও গরীব মানুষের সাহায্যে হাত বাড়াতে আনোয়ার ফাউন্ডেশন খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ২৫ কেজি, তেল ২লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, হলুদ, মরিচ, রসুন ১ কেজি, চানা ২ কেজি, আদা ৫০০ গ্রাম, মশুর ডাল ২ কেজি, রুহ আফজা ১ বোতল, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চা পাতা কেজি, ভেশন পাউডার, গরম মশলা ইত্যাদি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বার্তায় পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে এই খাদ্য বিতরণ কর্মসূচী শুরু হবে বলে জানিয়েছেন আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ। তিনি বলেন, আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা যদি অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবো। তিনি আরো বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আনোয়ার ফাউন্ডেশন ইউকে বছর জুড়েই যেকোন দূর্যোগ মুহুর্তে অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এছাড়াও এতিম, অসহায় এবং দুস্থ মানুষের কষ্ট লাঘবে কাজ করছে এই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসে থেকেও নিজেদের উপার্জিত টাকা দিয়ে দেশের অসহায় মানুষের মুখে হাঁসি ফুটাচ্ছেন। পবিত্র রমজান মাসেও তার ব্যতিক্রম হয়নি।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com