মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মানবসেবায় অনন্য ভূমিকা রাখছে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন: কয়েস লোদী

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   177 বার পঠিত

মানবসেবায় অনন্য ভূমিকা রাখছে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই ফাউন্ডেশন শুধু দান-সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দীর্ঘ ১৯ বছর যাবত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, গরিব, এতিম, অসহায় এবং দুস্থ মানুষের কষ্ট লাঘবে এই ফাউন্ডেশন বছরজুড়ে কাজ করে যাচ্ছে। করোনাকালীন সংকট, বন্যা কিংবা শীতের মৌসুমসহ প্রতিটি দুর্যোগে এই সংগঠন অসহায়দের পাশে দাঁড়িয়েছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি প্রতিশ্রুতির দিন, যেখানে আমরা শপথ নিতে পারি-সমাজের অসহায় মানুষদের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য। শুধু সরকার বা একটি সংগঠনের পক্ষে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা যদি অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবো।

তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ সুরমার লাউয়াইস্থ এলকাায় আসমা নূর ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রমজান মাস উপলক্ষ্যে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লন্ডন প্রবাসী আবু বক্করের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকির পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, বিএনপি নেতা মওদুদুল হক মওদুদ, সাইফুদ্দিন আহমদ ইকবাল, মুজিবুর রহমান মুজিব, মাসুক আহমদ, মহানগর বিএনপির নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, মহানগর যুবদলের সহ সভাপতি মো. জামাল উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুস সামাদ ফাহিম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সজিবুর রহমান, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সবুর রাসেল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাছুম, মাসুক আহমদ, সায়মন কবির, রাজন, মাসুক। খাদ্য বিতরণ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এছাড়াও বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com