



অনলাইন ডেস্ক | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 155 বার পঠিত

শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে ৪০ প্রহরব্যাপী ৪১তম বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই নামযজ্ঞানুষ্ঠান মহোৎসব মৌলভীবাজার জেলার রাজনগর থানার তারাপাশাস্থ শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১২ মার্চ বুধবার ভোর ৫টায় বিষ্ণুসৃক্তম পাঠ, পরিবেশনায় শ্রী কিশোর কান্তি ভট্টাচার্য, ভোর ৬টা ৩১ মিনিটে উৎসবসূচক ঊষাকীর্ত্তনসহ পল্লী পরিক্রমা, সকাল ৭টা ১ মিনিটে পিণ্ডদান ও পিতৃতর্পণ অনুষ্ঠান (প্রতিদিন), সকাল ৮টা ১ মিনিটে বিশ^শান্তিকল্পে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ; পৌরহিত্য করবেন চট্টগ্রামের পটিয়াস্থ শ্মশানকালী মাতৃসেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরিষোতানন্দ গিরি মহারাজ, সকাল ৭টা ১ মিনিটে নামযজ্ঞের শুভ অধিবাস, পরিবেশনায় শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার, পৌরহিত্যে মধুসূদন কৃষ্ণ দাস ও মাধবকৃষ্ণ দাস।
১৩ মার্চ বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্ত থেকে ৪১তম বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়ে ১৭ মার্চ সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রীশ্রী নামসুধা বিতরণ করবেন- কৃষ্ণভক্ত সম্প্রদায়; খুলনা, শ্রীমন মহাপ্রভু সম্প্রদায়; মাদারীপুর, মহাপ্রভু সম্প্রদায়; গোপালগঞ্জ, শ্রীগৌরাঙ্গ সম্প্রদায়; খুলনা ও মধুসুদন সম্প্রদায়; নড়াইল। ১৭ মার্চ সোমবার শ্রীবিষ্ণুর মহাভোগরাগ অনুষ্ঠান। এই মহাভোগরাগ মহোসবে অংশ নিতে আগ্রহীদের নাম-গোত্রসহ ০১৭৫৯-০৩০৫৭১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় নামযজ্ঞের পূর্ণাহুতি, দধিভাণ্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। পরিবেশনায় শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার, সুনামগঞ্জ।
শ্রীশ্রী বিষ্ণুপদ ধামে ৪০ প্রহরব্যাপী ৪১তম বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ‘উৎসব উদযাপন পরিষদ ১৪৩১ বঙ্গাব্দের’ সভাপতি শ্রী নেপাল দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী রুদ্রজিত দে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

Posted ৭:১০ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


