



সুনামগঞ্জ প্রতিনিধি | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 140 বার পঠিত

সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা গণ-অধিকার পরিষদের আয়োজনে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারী’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ এর সাবেক সিনিয়র সহ সভাপতি সিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ স্বাধীন, গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার-সাবেক সাংগঠনিক সম্পাদক-সুয়েব আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মুজিবুর রহমান, আজিজুল হক, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজু মিয়া, সাবেক অর্থ সম্পাদক কবির মিয়া, সদর উপজেলা আহবায়ক মুসাহিদ মিল্টন, যুগ্ম আহবায়ক ফরহাদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আহবায়ক সাদিক আহমেদ, মিরাজ মিয়া, দোয়ারা উপজেলা আহবায়ক, লুৎফর রহমান, ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মোজাহিদ আলী খোকন, যুবনেতা নাজির খান, মোহাম্মদ হুসেইন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, গণ অধিকার পরিষদ দোয়ারা উপজেলার সদস্য সচিব জুয়েল আহমদ, নতুন সদস্য টিমন চৌধুরী, শ্রমিক অধিকার পরিষদ এর সাবেক আহবায়ক রোমেন আহমেদ, সাবেক যুব অধিকার পরিষদের আহবায়ক হান্নান আকাশ, মাছুম আহমেদ, আমির উদ্দিন, শান্ত ইসলাম, জাকির মিয়া প্রমুখ।
সমাবেশ শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে”জুলাই গণঅভ্যুত্থানে” গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়ার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

Posted ১০:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


