মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সিলেট জেলা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে স্বামীর অভিযোগ

কর্মচারীর সঙ্গে পরকীয়া করে পালিয়েছেন স্ত্রী

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

কর্মচারীর সঙ্গে পরকীয়া করে পালিয়েছেন স্ত্রী

পরকীয়া সম্পর্কের টানে শিশু সন্তান রেখে খামার কর্মচারির সঙ্গে পালিয়েছেন রিনা বেগম। পালিয়ে যাওয়ার সময় অর্থকড়িও হাতিয়ে নিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন সাবেক স্বামী শরফ ফকির পিয়াসা। এসময় লিখিত অভিযোগ পড়ে শোনান তিনি।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মরহুম মকবুল আলী কালা মিয়ার ছেলে শরফ ফকির পিয়াসা বলেন, বর্তমানে তিনি জৈন্তাপুর উপজেলার পূর্ব নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষিপাশা গ্রামের বাসিন্দা। গোলাপগঞ্জ থেকে ২০১৪ সালে জৈন্তাপুরে এসে বসতি গড়েন। তখন রিনা বেগমের সঙ্গে ধর্মীয়ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জৈন্তাপুরের বাড়িতে মাছ ও মোরগের খামারে রুবেল নামে এক যুবককে কর্মচারী নিয়োগ দেন। ব্যবসায়ীক কাজে তিনি বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। সে সুবাধে রিনা বেগম রুবেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান।

শরফ ফকিরের অভিযোগ, ২০২০ সালে একদিন ৩ বছরের শিশু সন্তানসহ তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে স্ত্রী রিনা বেগম কর্মচারি রুবেলের হাত ধরে পালিয়ে যান।

নিজে ৩ টি বিয়ে করার কথা স্বীকার করলেও শরফ উদ্দিন দাবি করেন, তার স্ত্রী রিনা বেগমের আরও ৭টি বিয়ে হয়েছে। সেগুলো জানতে পেরেছেন তার সঙ্গে বিয়ের পর। তবে রিনাকে ভালোবেসে তার ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা রেখেছিলেন। সেই টাকা আত্মসাত করেছে। এসব বিষয়ে তিনি আদালতে রিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এর আগে রিনা বেগম তার প্রাক্তণ স্বামী শরফের বিরুদ্ধে বর্তমান স্বামীর বিরুদ্ধে মামলা, ১৪ বিয়ে করা, স্ত্রীদের দিয়ে মামলা করানোসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। ফলে অভিযোগ খন্ডাতে গিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন শরফ ফকির পিয়াসা। তার বিরুদ্ধে রিনা বেগমের উত্থাপিত সব অভিযোগ মিথ্যা দাবি করেন। উপরোক্ত জৈন্তাপুরের কতিপয় আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগসাজশ করে রিনা গত কয়েক বছর তাকে নানাভাবে নির্যাতন-হয়রানি করেছেন, দাবি করেন। এছাড়া তার বর্তমান নিবাস জৈন্তাপুরের বাড়িতেও যেতে না দিয়ে স্ত্রী রিনা বেগম হুমকি দিচ্ছেন দাবি করেন।

Facebook Comments Box

Posted ১০:২৭ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com