মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইমজা’র নতুন কমিটিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

ইমজা’র নতুন কমিটিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক বিজ্ঞপ্তিতে ইমজা’র নতুন সভাপতি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক  একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু ও কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজনসহ অন্যান্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় তারা বলেন-নবনির্বাচিতদের নেতৃত্বে ইমজার কার্যক্রম আরো গতিশীল হবে। এছাড়া সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ইমজা আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

Posted ৭:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com